ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা....এলজিআরডি মন্ত্রীর সাড়ে ৪ হাজার কোটির প্রকল্পের ব্যয় বৃদ্ধি সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে আসিফ মাহমুদ পিডিবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ, পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে মাদক ও চাঁদাবাজি বাধা দেওয়া বিএনপি নেতা সেলিম রেজা চৌধুরীর বাসায় গুলি, আসামী গ্রেফতার দেরীতে অফিসে আসা কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে'শোকজ,ডিএসসিসি প্রশাসক বিটিভির ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি আন্তর্জাতিক বাজারে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল ট্রাম্পের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৭ এ এম
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ির মোড় এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে হাঁটতে বের হয়ে তিনি মরদেহটি দেখতে পান বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম তপন শীল (৪০)।

তিনি সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি সেলুনে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম এলাকায়।

প্রত্যক্ষদর্শীর দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাতে তপন শীল আর বাড়িতে ফেরেননি।

সকালে সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ির মোড় এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, “মরদেহটি থানায় নিয়ে যাচ্ছি। মৃত তপন শীলের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)