ঢাকা, বাংলাদেশ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর....নাসিমুল গনি মাসুদ রানা অবৈধ অস্ত্র ও গুলি সহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ....অধ্যাপক মামুন মাহমুদ সুস্মিতা করের হানি ট্র্যাপে ভুক্তভোগির এবার আদালতে মামলা দায়ের অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না....ভারতীয় হাইকমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা আমাদেরও দুঃখ কষ্ট আছে,আমরা বৈষম্যের শিকার ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি....রাশেদ খাঁন মুন্সিগঞ্জ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভূমি কার্যালয়ে সময়মত উপস্থিত না,থেকেও হাজিরা খাতায়‘আগাম স্বাক্ষরের ঘটনায়

দুই সহকারী কমিশনার (ভূমি) সহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ

এ্যাড: মফিজুল ইসলাম নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৭ পিএম
দুই সহকারী কমিশনার (ভূমি) সহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ভূমি কার্যালয়ে সময়মত উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় ‘আগাম স্বাক্ষর’ করার ঘটনায় দুই সহকারী কমিশনার (ভূমি) সহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার ৩১ আগস্ট সকালে সিসি ক্যামেরা টাইমে ০৮:৫১ মিনিট  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আকস্মিক পরিদর্শনে বিষয়টি ধরা পড়ে বলে জানান জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা।

তিনি বলেন, সদর উপজেলা ভূমি কার্যালয়ের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ছয়জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের দুজনকে শোকজ করা হয়েছে।

এ ছাড়া দুই এসিল্যান্ডকেও পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সোমবার সকালে প্রতিমন্ত্রী ভূমি কার্যালয়ে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পাননি।

তবে ৩১ অগাস্টের হাজিরা খাতায় তাদের স্বাক্ষর আগেই করা ছিল। অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর লঙ্ঘন। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া দুই এসিল্যান্ড হলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা।

সকাল ৯টার কয়েক মিনিট আগে খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি কার্যালয়ে যান প্রতিমন্ত্রী।

একই চত্বরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় রয়েছে।

প্রতিমন্ত্রী হাজিরা খাতা দেখার সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে পাওয়া যায়নি।

খবর পেয়ে প্রায় ২০ মিনিট পর সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া যান। পরে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাও সেখানে উপস্থিত হন।

পরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শোকজ পাওয়া ২০ জনের মধ্যে সদর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), ইউনূস আলী, মোক্তার হোসেন এবং গাড়িচালক নাদিম হায়দার রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ ও চেইনম্যান রফিকুল ইসলামও শোকজ পেয়েছেন।

এ ছাড়া ফতুল্লা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মিল্টন রায় এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে।

তাদের জবাব পাওয়ার পর পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সবাই হয়তো দোষ করেননি।

কেউ কেউ আগাম স্বাক্ষর করেছেন। তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে বলা যাবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)