ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ....অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ....অধ্যাপক  মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ  মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) আয়োজিত  চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব রামানন্দ পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক মুক্তুলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)