ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সিগঞ্জ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫৮ পিএম
মুন্সিগঞ্জ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ জন

মুন্সীগঞ্জ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত-১০জন আহত হয়েছে।

মঙ্গলবার ০১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪জন শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্ব নির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিলো।

সকালে সেখানে নেতাকর্মীনা জড়ো হতে শুরু করে। এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়।

এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, এ সময় মোটরসাইকেল ভাংচুর ঈদ পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত সামান্য আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়।

এদিকে এঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত আহতের তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)