ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটির

বিটিভির ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৩ পিএম
বিটিভির ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনায়

সাড়ে পাঁচ দশকের পুরোনো লাল-সবুজের ঐতিহ্যবাহী লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এ লক্ষ্যে নতুন নকশা ও ধারণা চেয়ে সাধারণ দর্শক ও ডিজাইনারদের কাছে প্রস্তাব আহ্বান করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি।

তবে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, ইমদাদ হোসেন ও মুস্তাফা মনোয়ারের যৌথ ভাবনায় তৈরি ঐতিহাসিক এই প্রতীক পরিবর্তনের উদ্যোগে সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়েছে।

গত রোববার ৩০ আগস্ট রাতে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বিজ্ঞপ্তিতে ‘নতুন রূপে বিটিভি’ স্লোগান ব্যবহার করে লোগোর নতুন আইডিয়া আহ্বান করা হয়।

প্রস্তাবিত নকশা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে logo@btv.gov.bd ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

স্বাধীনতার পর তৈরি হওয়া এই ঐতিহাসিক লোগো পরিবর্তনের উদ্যোগের কথা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শিল্পাঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।

বিষয়টি নিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’র চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তাঁর দাবি, এটি লোগো পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘আমরা আসলে দর্শকদের কাছ থেকে নতুন আইডিয়া ও দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছি।

বিটিভিকে আধুনিক করতে অনুষ্ঠানমালা, পুরোনো আর্কাইভ সংরক্ষণ, বিলিং পলিসি ও সার্বিক উপস্থাপনায় বড় ধরনের কাঠামোগত সংস্কার আনা হচ্ছে।

এই লোগোর সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িত। যেসব কীর্তিমান শিল্পী এর সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অবদান কোনোভাবেই খাটো করা হবে না।’

ভবিষ্যতে লোগোতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিটিভির মহাপরিচালক।

তবে বিটিভির এই উদ্যোগকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে যুক্ত থাকা প্রবীণ অভিনেতা কেরামত মওলা।

লোগোটির নকশার পেছনের ইতিহাস ও প্রতীকী তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘একটি টেলিভিশন পর্দার ভেতর থেকে উদীয়মান লাল সূর্য মূলত বিটিভির প্রতিটি সম্প্রচারের মাধ্যমে নতুন দিনের আলো ও আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রতীক।

কামরুল হাসান, ইমদাদ হোসেন ও মুস্তাফা মনোয়ারের চিন্তায় গড়ে ওঠা এই অনন্য প্রতীকের চেয়ে অর্থবহ লোগো আর হতে পারে না। এটি পরিবর্তন করার সিদ্ধান্ত মোটেও সমীচীন নয়।’

একই ধরনের মত জানিয়েছেন বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারুন।

তাঁর মতে, রাষ্ট্রীয় জনসম্পত্তি হিসেবে বিটিভির মতো প্রতিষ্ঠানের ঐতিহাসিক লোগো হঠাৎ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তন করা উচিত নয়।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও রূপান্তর মূলত মানসম্মত কনটেন্টের ওপর নির্ভরশীল।

সিগনেচার লোগো পরিবর্তনের মাধ্যমে বিটিভির মতো একটি প্রতিষ্ঠানের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)