ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিটা চেয়ারম্যান আশিক চৌধুরীর

অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১১:১২ এ এম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫৮ পিএম
অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের সরকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন চিনিকল খাতের নেতৃবৃন্দরা।

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে ২০২০ সালে করোনার সময় ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করলেও লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থে কোনো আঘাত লাগেনি।

জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, সরকার গঠিত হয়েছে।

অথচ দেশে লুণ্ঠন প্রক্রিয়া বন্ধ হয়নি। নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা প্রতিষ্ঠান বেসরকারি খাতে তুলে দেয়ার সম্মতি তারেক রহমানের সরকার কোত্থেকে পেলেন ?

রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির এক বৈঠক গতকাল ৩১শে অগাস্ট বিকেল ৩ টায় পুরানা পল্টনস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসে কমিটির যুগ্ম-আহবায়ক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে গত ১০ই অগাস্ট ঢাকায় অনুষ্ঠিত চিনিকল শ্রমিক ও আখচাষী সমাবেশ,লাল টুপির মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পর্যালোচনা করা হয়।

পর্যালোচনায় মৌখিক রিপোর্ট প্রদান করেন সংগ্রাম কমিটি'র আহবায়ক কামরুজ্জামান ফিরোজ, বিগত টাস্কফোর্স সদস্য আবদুল্লাহ কাফী রতন। বৈঠকে উপস্থিত ছিলেন টিপু বিশ্বাস, বজলুর রশিদ ফিরোজ, ফয়জুল হাকিম,ডাঃ হারুন আর রশিদ, শামীম ইমাম, দলিলের রহমান দুলাল।

বৈঠকে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে প্রদানের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান হয়।

রাষ্ট্রীয় উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিদ্যমান রাষ্ট্রায়ত্ত চিনিকল গুলো আধুনিকায়ন করা,দেশের শিল্প কৃষি বিকাশের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি নির্ভর জ্বালানি নীতি পরিহার করার ইত্যাদি দাবীতে শ্রমিক কৃষক শ্রমজীবী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান হয়।

নেতৃবৃন্দ আর-ও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা করার জন্য উদ্ভুদ্ধ করে বন্ধ শিল্প কারখানা স্বচল করার প্রতিশ্রুতি দিয়ে আসছে যার দৃশ্যমান কোনো বিদেশি বিনিয়োগকারী আসে নাই।

বিগত প্রায় দুই বছর থেকে সরকারের সাথে ভেলকিবাজি করছে এবং রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে।

অনতিবিলম্বে প্রতারক আশিক চৌধুরী গং দের বাংলাদেশ থেকে বিতারিত না করলে সারাদেশে সর্বস্তরের শ্রমিক কৃষক মজলুম জনগণকে সাথে নিয়ে প্রতারক গোষ্ঠী, লুণ্ঠনজীবী ব্যবসায়ী শ্রেণী- দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের বিষাক্ত চক্র ও এদের মদদদাতা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)