ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে

সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

আ জা ডেক্স

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:৪১ এ এম
সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ পদযাত্রা শুরু হয়।

কর্মসূচি শেষে সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্পিকারের কাছে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তরের দাবি জানানো হবে।

এ ছাড়া বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ আরও কয়েকটি দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)