ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিশ্বজুড়ে জ্বালানি সংকট

সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৭:১০ পিএম
সরকারের দোষে নয়,যুদ্ধের কারণে জ্বালানি সংকট....রিজভী

যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহের ওপরও পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের অন্যতম বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

এর প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহেও পড়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে।

কোথাও কোথাও গ্যাসের অভাবে কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছে।

দেশের যেসব অঞ্চলে সংকট দেখা দিয়েছে, সেসব এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল সরকার কীভাবে কাজ করতে পারে, তার উদাহরণ বর্তমান সরকার ইতোমধ্যে দেখিয়েছে।

আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)