ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

যশোর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল যশোর

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১১:৪১ এ এম
যশোর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে বুধবার (২৬ আগস্ট) সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

একই সঙ্গে কাস্টমস ও বন্দরের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর সবুর জানান, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফের চালু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত অব্যাহত রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি, কাস্টমসসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল থেকে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

তবে বন্দরে পণ্য খালাসের পর খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে।

পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এই স্থলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন।

বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি থেকে প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়।

অন্যদিকে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আসে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)