ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নাজিরারটেক সোনাদিয়া দ্বীপের মোহনায়

মহেশখালী চ্যানেলে নিউজিল্যান্ডের একই পরিবারের ৪ সদস্য নিয়ে নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৭:৩৪ পিএম
মহেশখালী চ্যানেলে নিউজিল্যান্ডের একই পরিবারের ৪ সদস্য নিয়ে নৌকাডুবি

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকায় ভ্রমণের সময় দুর্ঘটনায় পড়েছেন নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য।

মঙ্গলবার সকালে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের নিজস্ব তৈরি নৌকাটি ডুবে গেলে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পরিবারের এক সন্তান এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি জানিয়েছেন।

বোট ডুবির ঘটনায় বিপদে পড়া নিউজিল্যান্ডের নাগরিকরা হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। তাদের মধ্যে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে আলবার্ট এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোট কাজ করছে।

ওসি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালের কোনো এক সময় কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব তৈরি জোড়া বোটে সাগরে ভ্রমণে বের হন।

সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের বহনকারী বোটটি দুর্ঘটনা বশত ডুবে যায়। বোটটি ডুবে যেতে দেখে স্থানীয় জেলেরা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

তারা এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করেন। তবে এ সময় পরিবারের সদস্য আলবার্ট নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, কক্সবাজারের নাজিরাটেক মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ শিশুটির অনুসন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)