ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৯:৩৪ পিএম
সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়।এ তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তাঁরা।

পরে আরও একটি সাপ দেখা যায়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন।

তবে সাপগুলো কোন প্রজাতির, তা জানা যায়নি। এত উঁচু ভবনের ১৯ তলায় সাপ কীভাবে এল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

তাঁদের ধারণা, ভবনের কোনো স্টোরেজে আরো সাপ থাকতে পারে।এ নিয়ে তাঁরা আতঙ্কিত।

১৯ তলায় অফিস করেন এমন এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এত উঁচু ভবনে সাপ কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, ‘নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল।

সেই ডিম থেকে বাচ্চা ফুটে সাপগুলো বের হয়েছে।

বিষয়টি দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)