ঢাকা, বাংলাদেশ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাসুদ রানা অবৈধ অস্ত্র ও গুলি সহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ....অধ্যাপক মামুন মাহমুদ সুস্মিতা করের হানি ট্র্যাপে ভুক্তভোগির এবার আদালতে মামলা দায়ের অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না....ভারতীয় হাইকমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা আমাদেরও দুঃখ কষ্ট আছে,আমরা বৈষম্যের শিকার ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি....রাশেদ খাঁন মুন্সিগঞ্জ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ জন বকেয়া ভাড়া পরিশোধ, ভাড়াকৃত ফ্লোর থালি ও আইনগত সহায়তার দাবি....আকরাম হোসেনের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সপ্তাহ খানেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে...রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:০২ পিএম
সপ্তাহ খানেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে...রিজভী

আগামী সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

একই সঙ্গে তিনি বলেছেন, নানা ধরনের সংকট মোকাবিলা করেই সরকার দেশকে এগিয়ে নিচ্ছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “সব ধরনের সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।”

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে তিনি বলেন, “দেশে চলমান বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট।

তবে সরকার হাত গুটিয়ে বসে নেই।” সরকার ও দল হিসেবে বিএনপি একে অপরের সহযোগী উল্লেখ করে রিজভী বলেন, “চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।”

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে দেশের চলমান সব ধরনের সংকটের সমাধান হবে এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)