Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ....তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৩:৩৭ পিএম
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ....তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা করা অপরাধ নয়; তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।

রোববার (০২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে, কাগজে-কলমে রাষ্ট্রের কোনো অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়; বরং সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

জহির উদ্দীন স্বপন আরও বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে প্রয়োগ করবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর।

জবাবদিহি নিশ্চিত না হলে এবং তা সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া মুখ্য আলোচক ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)