Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
হোটেল সোনারগাঁয় ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব

সাইফুল আলম সরকার ও নূরুল আজিজ চৌধুরী ঢাকা:

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১১:৩০ পিএম
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব

প্রায় ৩০ দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকায় বসছে ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৬।

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত এ মেলা ৭-৮ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ‘১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৬ উপলক্ষে আজ ০৪ আগস্ট ২০২৬ইং রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্যাকড-ক্যাব।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মেলা আয়োজক কমিটির আহবায়ক ও ফ্যাকড-ক্যাবের সিনিয়র সহ সভাপতি বশির আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে ফ্যাকড-ক্যাব সভাপতি জুলফিকার আলী জুয়েল, সেত্রেটারি মো. মেহেদী হাসান, মেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম পার্থ; সংস্কৃতি ও অনুষ্ঠান সম্পাদক মোহাম্মদ মাহমুদুল; জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মো. সানাউল্লাহ সহ ফ্যাকড-ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাচ্ছে আরো জানানো হয়, এতে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি খোজিন; পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. আনিসুর রহমান; এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী ও পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন।

এ সময় জানানো হয়, শিক্ষা মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলা চলাকালীন স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া এবং শিক্ষা পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে তিথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)