Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি অধিক মূল্যের অবৈধ পণ্য জব্দ হয়

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:৪৯ এ এম
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  ২ কোটি অধিক মূল্যের অবৈধ  পণ্য জব্দ  হয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৩১জুলাই) উদ্বার কৃত শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩০ জুলাই বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

শুল্ক ও করসহ এসবের মোট আনুমানিক মূল্য দুই কোটি চার লাখ সাত হাজার টাকা।

এনবিআর জানায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-১৪৮) থেকে নামা যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণের সময় এক নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়।

পরে ব্যাগগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

এ ছাড়া একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।জব্দ হওয়া সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

তবে প্রযোজ্য শুল্ক ও কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) হিসাব করলে এসব সিগারেটের মোট মূল্য দাঁড়ায় প্রায় এক কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

অভিযানে একই ফ্লাইটের যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তার পাসপোর্ট যাচাই করে কাস্টমস জানতে পারে, তিনি চলতি বছরের ১০ জুন শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন।

ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

এসব স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ছাড়া অভিযানে ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে কলকাতা থেকে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কিও জব্দ করা হয়েছে। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

তবে ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে বিদেশি সিগারেটের মূল্য ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালংকারের মূল্য ৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিমের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং বিদেশি মদের মূল্য ১৫ লাখ ৬২ হাজার টাকা।

সব মিলিয়ে শুল্ক-করসহ জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)