ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে কাল ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সরকারি নথিতে থাকবে তথ্য জিন্নাহর বাবা পেশায় ছিলেন মাছ বিক্রেতা,ধর্ম ছিল হিন্দু...ফজলুর রহমান এমপি সিদ্ধিরগঞ্জে ভূমি সহকারি কর্মকর্তা দুলাল দেবনাথের খুঁটির জোর কোথায়...? নারায়ণগঞ্জ ইনকিলাবের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন ফেনী মেডিকেল কলেজ স্হাপনে সন্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন....প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপো’র চেকার ফাহাদের হাতে তেল চুরির চাবি, সিন্ডিকেটের পকেটে দৈনিক ১২ লক্ষ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মিটফোর্ড হত্যা মামলা:প্রকাশ্য দিবালোকে

কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৭:৫৪ পিএম
কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম।

সাক্ষ্য দিতে গিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, হামলাকারীরা তার ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশের ওপর উঠে উল্লাস করেছিল।

সোমবার (০৩ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে তিনি এ সাক্ষ্য দেন। আদালতে মঞ্জুয়ারা বেগম বলেন, ২০২৫ সালের ৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই সোহাগকে হত্যা করা হয়।

তিনি আদালতে মাহিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, সজিব, রাজীব, রুমান বেপারী, আবির হোসেন, আলমগীর, অপু দাস, অভি, টিটন গাজী, রবিনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেন।

তার ভাষ্য, হামলাকারীরা ইট, পাথর ও লাঠিসোঁটা দিয়ে সোহাগকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার ডান কান কেটে ফেলা হয়, বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং কংক্রিটের পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।

দুই হাতও ভেঙে ফেলা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি আদালতকে বলেন, “ওরা দেখে আমার ভাই মারা গেছে কি না, তারপর লাশের ওপর উঠে উল্লাস করে, স্লোগান দেয় এবং ঘটনাস্থল ছেড়ে চলে যায়।”

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, দোকানের কর্মচারী ও আশপাশের মানুষের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা মঞ্জুয়ারা বেগমকে জেরা করেন। তারা দাবি করেন, তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেননি এবং আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা না পাওয়ায় মামলা করেছেন।

তবে মঞ্জুয়ারা বেগম আদালতে এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা মিথ্যা।” রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন জানান, মঞ্জুয়ারা বেগমের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৩ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এর আগে গত ১২ জুলাই একই আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে ১০ জন আসামি কারাগারে, তিনজন জামিনে এবং আটজন পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিটের ব্লক দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে।

হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পুলিশের তদন্তে উঠে আসে, ঘটনায় অভিযুক্তদের অধিকাংশই সোহাগের পূর্বপরিচিত এবং তাদের কয়েকজন একসময় তার ব্যবসায়িক সহযোগী ছিলেন।

ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা গত ১০ মে আদালতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হলে বিচার কার্যক্রম শুরু হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)