ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সরকারি নথিতে থাকবে তথ্য জিন্নাহর বাবা পেশায় ছিলেন মাছ বিক্রেতা,ধর্ম ছিল হিন্দু...ফজলুর রহমান এমপি সিদ্ধিরগঞ্জে ভূমি সহকারি কর্মকর্তা দুলাল দেবনাথের খুঁটির জোর কোথায়...? নারায়ণগঞ্জ ইনকিলাবের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন ফেনী মেডিকেল কলেজ স্হাপনে সন্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন....প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপো’র চেকার ফাহাদের হাতে তেল চুরির চাবি, সিন্ডিকেটের পকেটে দৈনিক ১২ লক্ষ টাকা জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি....বিজিএমইএ সভাপতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনী মেডিকেল কলেজ স্হাপনে সন্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন....প্রধানমন্ত্রী

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৫ পিএম
ফেনী মেডিকেল কলেজ স্হাপনে সন্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন....প্রধানমন্ত্রী

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর কার্যালয় ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দীর্ঘদিনের দাবির বিষয়ে এবার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংরক্ষিত সংসদীয় আসন-৩০৪-এর সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাই এবং পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। চলতি বছরের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে।

এরপর গত এপ্রিল মাসে জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রস্তাবটি উত্থাপন করেন। জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক ও যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। প্রস্তাব প্রত্যাহারের পরও ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি অব্যাহত থাকে।

গত ৯ জুন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান।

তিনি বলেন, ফেনীবাসীর এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সংসদে এ বিষয়ে কথা বলে যাবেন।

এদিকে নির্বাচনের আগ থেকেই ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে প্রত্যাশার কথা বলে আসছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

নির্বাচনী জনসভায় তিনি ফেনীর মানুষের প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নকাজের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিকে নতুন করে আলোচনায় এনেছে।

তবে এখনো মেডিকেল কলেজ স্থাপনের চূড়ান্ত অনুমোদন হয়নি; সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)