ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ, ভিসায় ব্যাপক কড়াকড়ি ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে....বাণিজ্যমন্ত্রী আমদানি নীতিতে বৈষম্যের প্রতিবাদে আজ শোরুম-খালাস বন্ধ বারভিডার ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব...যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জ শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ একনেকে অনুমোদন পেল দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না...বিপিসি চেয়ারম্যান মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ম

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৯ পিএম
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করা হয়েছে।

জননিরাপত্তা ও অপরাধ দমনে নতুন ইউনিট গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে।

এতে উল্লেখ করা হয়, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা, তদারকি এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

র‍্যাবের পরিবর্তে এসআরবি:

গেজেটে বলা হয়েছে, এসব প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরিবর্তে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)