ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ, ভিসায় ব্যাপক কড়াকড়ি ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে....বাণিজ্যমন্ত্রী আমদানি নীতিতে বৈষম্যের প্রতিবাদে আজ শোরুম-খালাস বন্ধ বারভিডার ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব...যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জ শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ একনেকে অনুমোদন পেল দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না...বিপিসি চেয়ারম্যান মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫২ পিএম
আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিআম সদস্য জাহাঙ্গীর কবির নানক এই আদালতকে “অবৈধ ক্যাঙ্গারু আদালত” হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক।

জাহাঙ্গীর কবির নানকের প্রতিক্রিয়া:

রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিআম সদস্য জাহাঙ্গীর কবির নানক এই আদালতকে “অবৈধ ক্যাঙ্গারু আদালত” হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই এক ধরনের আতঙ্ক থেকে এই ফরমাসি রায় দেওয়া হয়েছে।

ডাকসুতে জিন্নার ছবি টানানো নিয়ে ক্ষোভ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টানানো এবং জন্মদিন পালন নিয়ে জাহাঙ্গীর কবির নানক অত্যন্ত ক্ষোভের সাথে বলেন যে, এটি বাংলাদেশকে পুনরায় “পাকিস্তান” বানানোর এবং আইএসআই-কে খুশি করার একটি পাঁয়তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)