ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে...রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন পাকিস্তানের জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির প্রতিষ্ঠিত....ইনকিলাব মঞ্চ’ আসেননি দিল্লির নৈশভোজে, বক্তব্যের পরেই দ্রুত ভারত ত্যাগ চীনা প্রেসিডেন্টের বিশ্বনেতাদের জন্য ভারতের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজ আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ হাই কোর্ট

আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী নূরনবী বুলবুল বলেন, আমরা আদালতে বলেছি, রিটকারী ব্যক্তি মো. আল আমিন আওয়ামী লীগের কেউ নয়।

তার এ ধরনের রিট করার অধিকার নেই। রিটের পক্ষে আইনজীবী ইউনূস আলীও আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

এর আগে গত ০৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এ রিট দায়ের করেন।

রিটের পক্ষে আইনজীবী হলেন অ্যাডভোকেট ইউনূস আলী।আদালতে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, রিটটি নট ইনফর্ম (যথাযথভাবে আবেদন করা হয়নি) বলে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর এ রিটের কথা জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আবেদনে ২০২৫ সালের ১২ মের প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

গত বছরের ১২ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি করেন।হাইকোর্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ রিট খারিজ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)