ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত,বাড়ছে অনিশ্চয়তা চট্টগ্রাম চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা চালক আটক,জব্দ অটোরিকশা চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকদের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে...রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন পাকিস্তানের জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির প্রতিষ্ঠিত....ইনকিলাব মঞ্চ’ আসেননি দিল্লির নৈশভোজে, বক্তব্যের পরেই দ্রুত ভারত ত্যাগ চীনা প্রেসিডেন্টের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৭ পিএম
ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ

পশ্চিমবঙ্গে মাদরাসাগুলোর অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে গিয়ে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার।

একই সঙ্গে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া মাদরাসার মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে রয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

রাজ্যে স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার প্রকৃত সংখ্যা জানতে গত জুনে রাজ্যজুড়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়।

পরে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ ২২টি জেলায় সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় মাদরাসাগুলোর পরিচালনা ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি, অর্থের উৎস এবং নিবন্ধনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

সরকারি হিসাবে, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা চলছে।

অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি। সরকারের দাবি, সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

আরও ১০০টি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)