ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে...রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন পাকিস্তানের জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির প্রতিষ্ঠিত....ইনকিলাব মঞ্চ’ আসেননি দিল্লির নৈশভোজে, বক্তব্যের পরেই দ্রুত ভারত ত্যাগ চীনা প্রেসিডেন্টের বিশ্বনেতাদের জন্য ভারতের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজ আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন

ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী আগামী ০১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে।

এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে এসএসএফ। পাশাপাশি পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ এবং সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

তবে তারিখ পেছানো হলেও নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই বলে দাবি স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর।

তিনি বলেন, ০১ অক্টোবর ঐতিহাসিক সমাবেশ হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)