ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন সোনারগাঁয়ে সড়ক ও জনপদের হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে পাস করুন সুরক্ষা দিতে নতুন তামাকপণ্যের বিস্তার রোধ করতে হবে....জহির উদ্দিন স্বপন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এস এসসি খাতা পুনর্নিরীক্ষণে অকৃতকার্য হওয়া থেকে ৪,৫৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৪ পিএম
এস এসসি খাতা পুনর্নিরীক্ষণে অকৃতকার্য হওয়া  থেকে ৪,৫৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ অকৃতকার্য থেকে কৃতকার্য ৪৫৮৫ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল।

পুনর্নিরীক্ষণের ফলে বড় ধরনের পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের গ্রেড ও প্রাপ্ত নম্বরে। সর্বমোট ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সংশোধন হয়েছে।

এছাড়া সার্বিক গ্রেড বা জিপিএ পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড।

এই বোর্ডে সর্বোচ্চ ১ হাজার ১৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে পাস করেছে ৮৬৭ জন এবং তৃতীয় অবস্থানে থাকা যশোর বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৩৮০ জন।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৩৩৭ জন, কুমিল্লা বোর্ডে ৩৩৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১৯০ জন, সিলেট বোর্ডে ১৮৬ জন, রাজশাহী বোর্ডে ১১১ জন ও বরিশাল বোর্ডে ৭৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য অবস্থা থেকে পাস করেছে।সাধারণ ৯টি বোর্ডের বাইরে বিশেষায়িত দুই বোর্ডেও বহু শিক্ষার্থীর ফলাফল ইতিবাচকভাবে বদলে গেছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)