ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত,বাড়ছে অনিশ্চয়তা চট্টগ্রাম চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা চালক আটক,জব্দ অটোরিকশা চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকদের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে...রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন পাকিস্তানের জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির প্রতিষ্ঠিত....ইনকিলাব মঞ্চ’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রাম চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা চালক আটক,জব্দ অটোরিকশা

শহীদুল ইসলাম চট্টগ্রাম :

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৩ এ এম
চট্টগ্রাম চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা চালক আটক,জব্দ অটোরিকশা

চট্টগ্রাম নগরীর চকবাজারে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নগরীর আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে মেসার্স জোনাইদা মেটাল ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে আন্দরকিল্লা থেকে বহদ্দারহাট অভিমুখী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামানো হয়। পরে অটোরিকশাটির চালক মো. সেলিমকে আটক করা হয়।

তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর এলাকার মো. হাসেমের ছেলে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়।

ব্যাগটির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। র‌্যাব-৭ জানায়, গ্রেফতার মো. সেলিম এবং উদ্ধারকৃত ইয়াবাসহ জব্দ করা সিএনজি অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)