ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত,বাড়ছে অনিশ্চয়তা চট্টগ্রাম চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা চালক আটক,জব্দ অটোরিকশা চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকদের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে...রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ভারত কলকাতায় পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নোটিশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনী সফরে আসছেন পাকিস্তানের জিন্নাহকে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির প্রতিষ্ঠিত....ইনকিলাব মঞ্চ’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকায় আগামী ১০ অক্টোবর-২০২৬

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪৮ এ এম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে আহবান জানান।

আয়োজকরা জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন।

এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আত্মপ্রকাশ ঘটে।

এর মধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠিত করতে কাজ শুরু করে। কার্যক্রমের ধারাবাহিকতার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হচ্ছে।

বিশেষ ভাবে দক্ষ সংগঠক, সাংবাদিক, পেশাজীবীদের সমন্বয়ে কমান্ড কাউন্সিল গঠন করা হবে।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে।

একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)