ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৬ এ এম
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে।

এতে তার দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখেও আঘাত লেগেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় জনসাধারণ অজ্ঞাত এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে গণপিটুনি দেন।

একপর্যায়ে তার দুই পা ভেঙে যায় বলে জানা গেছে। আহত সুমনের ছেলে নীরব বলেন, ‘আমার আব্বুর নাম মো. সুমন মিয়া।

আমরা ডগাইর বাজার এলাকায় থাকি। আমার আব্বু কেন এখানে এসেছেন, তা আমরা জানি না।

এখানে এসে শুনতে পেয়েছি, আমার আব্বুর হোন্ডার সঙ্গে সংঘর্ষে দুটি পা ভেঙে গেছে এবং চোখেও আঘাত লেগেছে। জালকুঁড়ি এলাকায় কেন এসেছেন, সেটাও আমরা জানি না।

আমার আব্বুর কাছে কোনো টাকা পাইনি, শুধু একটি মোবাইল পেয়েছি।’ তিনি আরও জানান, আহত অবস্থায় সুমনকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইউসুফ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, আহত ব্যক্তি সুমন একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে গেছেন।

তবে রাস্তা পারাপারের সময় হোন্ডার সঙ্গে ধাক্কা লেগে তার দুই পা ভেঙে যেতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)