ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ স্পিকার

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪২ পিএম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী।

গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন।

অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।

শনিবার ১২ সেপ্টেম্বর  সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নাগরিক সমাজের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন তাদের ফিরিয়ে দেওয়া হবে।

কিন্তু তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন।

জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে বিষয়গুলো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার,

পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)