ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৭ পিএম
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

এবার প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকার দুইটি সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। দলীয় একাধিক মনোনয়ন–প্রত্যাশী না থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে সবার আগেই অনানুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর মধ্যে ঢাকা উত্তরে মনোনয়ন পেয়েছেন মহানগর আমির সেলিম উদ্দিন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৬ আসন থেকে দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই তিনি নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

নিজের ছবি সংবলিত পোস্টারের মাধ্যমে ভোটারদের দোয়া কামনা করছেন।

যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে।অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জামায়তের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র–ছাত্রী সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

দলটির নেতারা মনে করেন, ডাকসু নির্বাচনে জনপ্রিয়তার ধারাবাহিকতায় এখানেও তিনি সাড়া ফেলতে সক্ষম হবেন।

এরই মধ্যে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা।

বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘দুই সিটিতে আমাদের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও মূলত তারাই প্রার্থী। মহানগর থেকে তাদেরকে বাছাই করা হয়েছে।

তারপরও কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্তভাবে তাদের নাম ঘোষণা হবে।’’ তিনি বলেন, ‘‘দুই প্রার্থীই ব্যাপক জনপ্রিয়।

দুই জনই ছাত্র নেতৃত্বের ফসল। তাই তরুণদের মধ্যে তাদের আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে।

’’তিনি মনে করেন, সরকারের ব্যর্থতার কারণে জামায়াত মনোনীত প্রার্থীদেরকে বেছে নেবেন ভোটাররা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)