Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন কমিশন

ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৭:৪২ পিএম
ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল এখনো নির্ধারণ করা হয়নি।

সংসদ সচিবালয়ের কাছ থেকে ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (০৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সচিবালয়ে অনুরোধ করেছি।

এখনো তালিকা পাইনি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করা হবে।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি ও সংশ্লিষ্ট আইনের কিছু সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।

এতে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি শিগগিরই আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

তিনি বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত ৪৫ দিনের ব্যবধান রাখা হয়।

ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনসামগ্রী প্রস্তুত এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ বা উল্টো হিসাব করে সময় নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে।

প্রয়োজনে ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ সময়ও বাড়ানো হতে পারে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ হয়নি

তিনি বলেন, বয়স সংশোধনের আবেদন যাচাইয়ে নানা অসঙ্গতি ধরা পড়ছে।

অনেক ক্ষেত্রে আবেদনকারীর দাবি অনুযায়ী বয়স সংশোধন করলে দেখা যায়, তিনি আইনগতভাবে ভোটার হওয়ার নির্ধারিত বয়সের অনেক আগেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা অসম্ভব।

আখতার আহমেদ বলেন, “অনেকেই পরবর্তীতে বয়স কমিয়ে এসএসসি বা অন্যান্য শিক্ষাগত সনদ অর্জন করেছেন। কিন্তু সেই তথ্য এনআইডিতে সমন্বয় করতে গেলে দেখা যায়, তিনি সাত-আট বছর বয়সেই ভোটার হয়েছেন।

তাই এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, একজনের ছবি ও তথ্য ব্যবহার করে অন্যজনের ভোটার হওয়ার মতো জালিয়াতির ঘটনাও নির্বাচন কমিশনের নজরে এসেছে।

অডিট রিপোর্ট জমা দিয়েছে ৩৮টি রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর বার্ষিক অডিট রিপোর্ট প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই।

তবে দিনটি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ আগস্ট পর্যন্ত রিপোর্ট গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে।

১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো ধরনের সাড়া দেয়নি।

তিনি জানান, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেয়নি এবং কোনো প্রতিক্রিয়া জানায়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নোটিশ জারি করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)