Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:৫৮ এ এম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার ০১ আগস্ট সকাল সোয়া ৯টার দিকে বৈঠক শুরু হয়। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর।

সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

এরপর ৩১ জুলাই কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প পরিচালনার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এতে সার্জিও গোর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই মার্কিন প্রতিনিধিদল কক্সবাজার সফর করেছে।

তিনি আরও বলেন, ক্যাম্প পরিদর্শনের পর বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানান।

এ সময় তারা সড়কের পাশে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবিসংবলিত কর্মসূচিও পালন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)