ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ ● যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার পরিকল্পনা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার ● ধর্মঘটের মুখে উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ● বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি ● উত্তরা ৭ কোটি ৫০ লাখ টাকার জীবনরক্ষাকারী ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ ● আইএমএফের শর্ত পূরণ করে ঋণ নিতে হবে....অর্থমন্ত্রী ● উত্তরায় দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ ● সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত ● আগুন নিয়ন্ত্রনের পর গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্মঘটের মুখে উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:২৪ পিএম
ধর্মঘটের মুখে উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড।

নোটিশে বলা হয়েছে, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বিভিন্ন দাবি নিয়ে কিছু শ্রমিক কর্মস্থলে উপস্থিত হলেও কাজে অংশ না নিয়ে ধর্মঘট পালন করেন।

এ সময় কাজে ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানালেও শ্রমিকেরা তা উপেক্ষা করেন বলে অভিযোগ করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এ পরিস্থিতিতে কারখানার ভেতরে উত্তেজনা ও ভীতিকর পরিবেশ তৈরি হয়।

এতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে।

নিরাপত্তা বিভাগ ছাড়া সব কার্যক্রম বন্ধ নোটিশ অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারখানা পরিচালনা করা সম্ভব না হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বিভাগের কার্যক্রম চালু থাকলেও অন্য সব বিভাগের কাজ বন্ধ থাকবে।

কারখানাগুলো আবার কবে ও কখন চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)