নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ
রাজধানী উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
যানবাহন চলাচল করতে না পারায় অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধির দাবি আন্দোলনরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচও বেড়েছে।
কিন্তু বর্তমান বেতনে এসব ব্যয় মেটাতে গিয়ে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতেই তাঁরা সড়কে নেমেছেন।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।