ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার...অর্থমন্ত্রী আগামী ২০২৮-২৯ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর বঙ্গোপসাগর ঘিরে ভূরাজনীতি: বাংলাদেশ কী করবে..? মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:৩৫ এ এম
ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৪ জেলায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)