ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির "অটো ফাইন সিস্টেম" এর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ...হাইকোট উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিআরটিসির মহিলা বাস সার্ভিস

উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৬:২১ পিএম
উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী

নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সেবা শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

পর্যায়ক্রমে এই সেবার রুট ও বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দেশের আরও বিভাগে তা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, নারীদের জন্য চালু করা এই উদ্যোগকে জনবান্ধব ও টেকসই গণপরিবহন সেবায় রূপ দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ রবিউল আলম।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নারীদের জন্য নারী পরিচালিত ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অঙ্গীকার।

সেই লক্ষ্যেই ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বিশেষ বাস চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।

শেখ রবিউল আলম বলেন, একজন নারী যাত্রীর নিরাপত্তা শুধু বাসের ভেতরেই নিশ্চিত করলেই হবে না।

বাসে ওঠার আগে অপেক্ষার সময় এবং গন্তব্যে পৌঁছে বাস থেকে নামার পরও তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনেক সময় অপেক্ষার স্থান, বাসের পরিবেশ কিংবা বাস থেকে নামার সময় নারীরা অস্বস্তিকর ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন।

নতুন এই সেবায় এসব বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। পরিবার, অর্থনীতি ও রাষ্ট্র গঠনে তাদের অবদানও সমান।

তাই কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন যাতায়াতে নারীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিআরটিসির বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি এখন আর লোকসানে নেই, বরং ব্রেক ইভেন অবস্থায় রয়েছে।

তবে সেবার মান উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনায় এখনও কিছু ঘাটতি রয়েছে।

পুরোনো ব্যবস্থাপনাকে সময়োপযোগী করে যাত্রীবান্ধব অপারেশন চালু করতে রুট পুনর্বিন্যাস ও রুট পারমিট যৌক্তিকীকরণের কাজ চলছে।

তিনি জানান, সরকার সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য সংরক্ষণ করা হবে। প্রকল্পভিত্তিক দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত এসব বাস সড়কে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নারী চালকদের প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, নারীরা কোনো ক্ষেত্রেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই।

যুদ্ধবিমান চালানো থেকে গণপরিবহন পরিচালনা—সব ক্ষেত্রেই তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন। নারী চালকদের পরিচালনায় এই বাস সেবা নারীর ক্ষমতায়নেরও প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

বিআরটিসি ও সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে সড়কমন্ত্রী বলেন, আজ যে মানের সেবা চালু হচ্ছে, দুই মাস পর সেটির মান আরও উন্নত করতে হবে।

যাত্রীবান্ধব, নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)