নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ধর্ষণের চেষ্টা, পুলিশ অ্যাসল্ট, সিআর ও জিআর পরোয়ানাসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলায় আবু বক্কর (১৮), মো. মানিক (২০) ও মো. আজিজুল ইসলাম (২৩) রয়েছেন।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোস্তাক (৪৪), এজাহার মিয়া ও মো. শাহ আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবরাত ওয়াজিব (২০) এবং ধর্ষণের চেষ্টা মামলায় মো. নুর হোসেন কাজী (৫৪)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বালুর মাঠ এলাকার বাসিন্দা।
মো. মানিক সিদ্ধিরগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং আজিজুল ইসলাম আটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।
অপরদিকে আবরাত ওয়াজিব কক্সবাজার সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ওয়াপদা কলোনীতে বসবাস করছিলেন।
ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার নুর হোসেন কাজী চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ওসি এমদাদুল হক আরো জানায় জানিয়েছে, গ্রেপ্তার আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।