Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার ● নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গ দিতে ভারতে চালু হয়েছে‘ভাড়াটে নাতি-নাতনি’ সেবা ● ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিরা "ওৎ"পেতে আছে....শুভেন্দু অধিকারী ● শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব ● যশোর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস ● দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেছে শেখ হাসিনা...রয়টার্স ● ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা ● রাজধানী বাড্ডায় জুলাই আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিরা আবারও সক্রিয়ঃ প্রশাসন নিরব ● বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১০:৫৬ এ এম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি পুনর্গঠিত করলো বিএনপি।

রোববার (০৮ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই পুনর্গঠিত কমিটির বিষয়টি জানানো হয়।

জানানো হয়, পুনর্গঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে এবং যুগ্ম আহবায়ক পদে মনোনীত হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

এছাড়া এই আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে তানভীর আহমেদ রবিনকে।

এর আগে নভেম্বর উত্তরের আহবায়ক হয়েছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনকে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)