Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাজধানী বাড্ডায় জুলাই আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিরা আবারও সক্রিয়ঃ প্রশাসন নিরব ● বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী ● মালিক নাজিমুদ্দিন এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য জায়গা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান....প্রধানমন্ত্রী ● নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক ● যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ জন ● শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ● ৮০ লাখ টাকার ঘুষ লেনদেন একা যাবে না জেলে এসিলেন্ডের সাথে চাই
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অধস্তন আদালতে বিচারকদের নিয়ে

বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী

আ জা ডেক্স

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:৩২ পিএম
বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আর্থিক দুর্নীতির চেয়েও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স নীতি কার্যকরের চেষ্টা করছেন।

রোববার (০৮ নভেম্বর) সকালে অধস্তন আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, কেউ সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার বিচারিক কাজে সরকার আর হস্তক্ষেপ করবে না।

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।

সংবিধান সংশোধনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘তিনি আমাদের চোখে অপরাধী।’ আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ রায়ে বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করছে।

অন্যদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বিচারব্যবস্থার সুফল নিশ্চিত করতে হলে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা জরুরি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)