ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাজধানীতে ট্রাফিক আইনে ২ হাজার ৮৮ মামলা ● সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ● সাভারে হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুক্তি পেলেন রাজীব ঘোষ ● জেনারেল রেজা তালাইনিক ‘মার্কিন নির্বাচনের ফলাফল ট্রাম্পের যুদ্ধ নীতির ব্যর্থতাকে উন্মোচিত করেছেন ● সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট ● নির্বাচনে জয়ের পর ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি বদলাতে পারবে ডেমোক্র্যাটরা...? ● ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ....জেডি ভ্যান্স ● আল জাজিরার নিবন্ধ চরম সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে....যুক্তরাষ্ট্র ● কৃষিকে আধুনিক লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই....প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৫:১৫ পিএম
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী ০৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এর বাইরে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)