নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
শপথ গ্রহণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরল ইসলাম মনিসহ অন্যান্য হুইপ।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার।