ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা ● সাবেক সাংসদ মরহুম সালাহউদ্দিন আহামেদের আত্বার মাগফেরাত ও কুলখানি অনুষ্ঠিত ● সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি....পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির গণবিক্ষোভ ঘোষণা ● ফ্রান্সে আবারও বিক্ষোভের শঙ্কা,অতিরিক্ত ৭০ হাজার পুলিশ মোতায়েন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০১:৩৮ এ এম
শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।

তাঁর প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (০৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বিষয়টি মূলত আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশকে ঘিরে ভারতের অবস্থান ইতিবাচক।

দুই দেশের মধ্যে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি আগ্রহী।

তিনি আরও জানান, এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)