ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১১:৫৭ পিএম
বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে ভিয়েতনাম।

রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ৩৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের স্বীকৃতি পাবে এটি।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী এগোলে ওই বছরই স্টেডিয়ামটি চালু হতে পারে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

দুই বিলিয়ন ডলারের প্রকল্প:

ভিয়েতনামের একটি বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে।

২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।

স্টেডিয়ামটির স্থাপত্যে ভিয়েতনামের ঐতিহ্য ও ইতিহাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশটির প্রাচীন ডং সন সংস্কৃতির ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি হচ্ছে এর নকশা।

আধুনিক স্থাপত্যের সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক পরিচয়কে যুক্ত করাই এ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

খেলা ছাড়াও হবে কনসার্ট ও বড় আয়োজন:

শুধু ক্রীড়া প্রতিযোগিতার জন্য নয়, বড় কনসার্টসহ বিভিন্ন ধরনের আয়োজনের উপযোগী করেও তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি।

এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। এর ফলে আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলা করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেখানে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন।

অন্যদিকে, ভিয়েতনামের নির্মাণাধীন স্টেডিয়ামটির ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার।

অর্থাৎ ভারতের স্টেডিয়ামটির তুলনায় এখানে আরও ৩ হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকবে।

নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে দর্শক ধারণক্ষমতার বিচারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের জায়গা নেবে ভিনফাস্ট ত্রং ডং।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)