ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম ● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৮:১৭ পিএম
স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা থেকে বরিশাল অভিমুখে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুক্রবার ২৩ অক্টোবর  সকালে রাজধানী থেকে এ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এর উদ্যোগে স্তন ক্যান্সার প্রতিরোধে অর্ধশত সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এই শোভাযাত্রায় অংশ নিয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হল "ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারিপক্ষ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ড অফ বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব, ইনার হুইল ক্লাব জেলা ৩২৮ ইত্যাদি।

গোলাপি রঙে সজ্জিত একটি বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী যোদ্ধা, সংগঠক এবং সংস্কৃতিকর্মীরা এই সচেতনতামূলক অভিযাত্রায় যুক্ত হয়েছেন।

পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সকালে ঢাকা থেকে রওনা হওয়া শোভাযাত্রাটি প্রথম দিনে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছাবে।

দিনব্যাপী নির্ধারিত পয়েন্টগুলোতে জনসচেতনতামূলক সেশন ও লিফলেট বিতরণ শেষে দলটি বরিশালে রাত্রিযাপন করবে।

পরবর্তী ধাপে বরিশাল থেকে শুরু করে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে।

প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় অংশীজনদের সাথে নিয়ে পথসভা ও প্রচারপত্র বিলি শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে।

আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।

এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

উদ্বোধনকালে তিনি বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে তা শতভাগ নিরাময় সম্ভব।

তাই তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির।

তিনি স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)