ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম ● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য

সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে,২২ দিনে ১২৩ জনের মৃত্যু শত শত আক্রান্ত

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ১১:১৮ পিএম
সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত  রয়েছে,২২ দিনে ১২৩ জনের মৃত্যু শত শত আক্রান্ত

সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর)গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শত শত।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং বাকি দুজন ঢাকার দুই সিটি করপোরেশন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের বড় একটি অংশই ঢাকার বাইরের।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৬ জন এবং দক্ষিণ সিটি এলাকায় ১১১ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রামে, যেখানে এক দিনেই ২৯৪ জন নতুন রোগী হাসপাতালে শয্যা নিয়েছেন।

এ ছাড়া বরিশালে ২৩ই, খুলনায় ২০৬, রাজশাহীতে ১৬২, ময়মনসিংহে ৬০, রংপুরে ৪৪ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, বছরের শুরুর দিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও জুন মাস থেকে পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেয়।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজন মারা গেলেও জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে সর্বাধিক ১৪৮ জনের মৃত্যু হয়।

আর চলতি অক্টোবর মাসের এই ২২ দিনেই এখন পর্যন্ত ১২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়েছে।

ডেঙ্গুর এই ধারাবাহিক আক্রমণে দেশজুড়ে দিন দিন আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)