ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম ● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১২:২৪ এ এম
যৌতুকের দাবিতে যশোরে  গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ

যশোর অভয়নগর উপজেলায় ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী মহিদুজ্জামান মুকুলের বিরুদ্ধে নিয়মিত থানায় মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে নিজের ছয় বছরের কন্যাসন্তানকে ফিরে পেতে আলাদা আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের হযরত আলীর মেয়ে মিনা ফেরদৌস এবং অভিযুক্ত স্বামী অভয়নগর উপজেলার বুইকারা এলাকার মোকালেসুর রহমানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মিনা ফেরদৌসের সঙ্গে মহিদুজ্জামান মুকুলের বিয়ের পর তাঁদের সংসারে মুনতাহা জামান ঝুমুর নামে ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান জন্ম নেয়।

শুরুর দিকে স্বামীর আচরণ স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তা বদলাতে থাকে।

গত ১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে অভয়নগরের বুইকারা এলাকায় নিজ বাড়িতে মুকুল তাঁর স্ত্রীর কাছে ৭ লাখ টাকা এবং সাংসারিক বিভিন্ন মালামাল যৌতুক দাবি করেন।

মিনা ফেরদৌস যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করা হয়।

নির্যাতনের একপর্যায়ে স্বামী হাতে থাকা ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালান, এতে তিনি রক্তাক্ত জখম হন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে গত ১৯ আগস্ট তিনি লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন।

পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর দুই দফায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর আদালত আগামী ১০ দিনের মধ্যে অভয়নগর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের এই নির্দেশ দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)