ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ

ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১১:৪৭ এ এম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১২:০২ পিএম
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

ভারতে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া ছয় বাংলাদেশি যুবক।

বৃহস্পতিবার (২২ অক্টোম্বর) বিকেলে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন- জাহাঙ্গীর আলম (২১) আব্দুল করিম (২৫), মোহাম্মদ আলী (২৬), সাব্বির ইসলাম (২৬) হাফিজুর (২৬) ও আব্দুল সবুর (৪০)। তারা গাজীপুর, বগুড়া, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে তারা চার বছর আগে সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তারা শ্রমিকের কাজ করতে

ন। পরে সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। সাইফুর রহমান আরও জানান, ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে বৃহস্প্রতিবার ২২ অক্টোবর বিকেলে তারা দেশে ফেরেন।

দেশে প্রত্যাবর্তন সম্পর্কে ওসি জানান, ভারত ফেরত ছয় বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে।

আগামীকাল শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)