এস এম মিজান
রাজধানীর ঢাকা-৪ ও ৫ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুলখানি শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মরহুমের নিজ এলাকা শ্যামপুর -কদমতলীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাজার হাজার নেতা কর্মী উপস্হিত হন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ, দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ঢাকা-৪ ও ৫ আসনের হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সবাই পরম শ্রদ্ধায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় শরিক হন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের কামনা করে বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।