ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বাহরাইনকে ইরানের ভূখণ্ড দাবি কায়হান সম্পাদকের ● সুনামগঞ্জ এসিল্যান্ডের ফেসবুক পোস্ট,আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ ● ইয়াবা,মাদক কারবারি,আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ ● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজধানী ডেমরা এলাকায়

সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:৩১ পিএম
সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম জনবহুল এলাকা ডেমরা ও ডেমরা শিল্পাঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলের বিশাল দরিদ্র জনগোষ্ঠীর বসবাস।

বুধবার (২১ অক্টোবর) বেসরকারি হিসাব মতে স্থায়ী অস্হায়ী এখানে প্রায় ১২ লাখ মানুষের বসবাস।

দুর্ভাগ্যজনক অবহেলিত বিশাল এই জনগোষ্ঠী উন্নয়নের ছোঁয়া মিলেনি । জনসেবা মূলক কোন অবকাঠামো গড়েউঠেনি।

সরকারী কলেজ,সরকারী খেলার মাঠ, সরকারী কবরস্হান,সরকারী হাসপাতাল নাই।

রাজধানীর অতিগুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এই এলাকা। অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো, এত বড় জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল কোন সরকার করেনি।

প্রতিনিয়ত ডেলিভারি, দুর্ঘটনা কিংবা হার্ট অ্যাটাকের মতো জরুরি মুহূর্তে ছুটতে হয় ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল সহ অন্য হাসপাতালে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অনেক রোগী পথেই মারা যাচ্ছে।

গরীব, দিনমজুর, গার্মেন্টস শ্রমিকদের পক্ষে বেসরকারি হাসপাতালের অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হচ্ছেনা।

এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ডেমরায় দ্রুত একটি সরকারি জেনারেল হাসপাতাল স্থাপন করার।

২৪ ঘণ্টা জরুরি বিভাগ, মাতৃ ও শিশু বিভাগ এবং পর্যাপ্ত ডাক্তার নিশ্চিত করা সরকারের প্রধান কাজ।

স্বল্প আয়ের বিশাল জনগোষ্ঠী চিকিৎসা সেবা নিশ্চিত করতে জোর দাবি জানালেন ডেমরার স্বণামধন্য লোকজন।

বিএনপির ঢাকা মহানগরের প্রবীণ রাজনৈতিক নেতা ও সমাজ সেবক মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলছেন, হাসপাতাল এটি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি আমাদের বাঁচা-মরার দাবি।

ডেমরার প্রতিটি মানুষের প্রাণের দাবি। মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন আশা করি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃপক্ষ আমাদের হাসপাতাল স্হাপনের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবস্হা নিবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)