ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল...এজেই ● বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের অঙ্গনে শোকের ছায়া ● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা ● সাবেক সাংসদ মরহুম সালাহউদ্দিন আহামেদের আত্বার মাগফেরাত ও কুলখানি অনুষ্ঠিত ● সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি....পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির গণবিক্ষোভ ঘোষণা ● ফ্রান্সে আবারও বিক্ষোভের শঙ্কা,অতিরিক্ত ৭০ হাজার পুলিশ মোতায়েন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে

এস এম মিজান

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১১:১০ এ এম
রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে

দেশে ডেঙ্গুর তান্ডব থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটিকরপোরেশনের বাসিন্দা।

অন্যজন রংপুর বিভাগের। অন্যদিকে এক দিনে সর্বাধিক ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।

এ ছাড়া এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুর তাণ্ডব মারাত্মক রূপ নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে যেখানে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গিয়েছিলেন, সেখানে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই ঝরে গেছে ৭৯ জন ডেঙ্গু রোগীর প্রাণ।বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে ঢাকা বিভাগে।

দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)