ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জের পর আরও ২৯ জেলায় নামার প্রস্তুতি নিচ্ছে....আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০২:৫৬ পিএম
গোপালগঞ্জের পর আরও ২৯ জেলায় নামার প্রস্তুতি নিচ্ছে....আওয়ামীলীগ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর দেশের আরও ২৯টি জেলায় তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

আগামী বৃহস্পতিবার ১২ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এ কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত কয়েকশ নেতাকর্মী নিয়মিত বৈঠক করছেন।

এসব সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন।

দলীয় নেতাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যাওয়া অনেক নেতাকর্মী ইতিমধ্যে গোপনে দেশে ফিরেছেন।

গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও সাংগঠনিক তৎপরতা বাড়াতে তাঁরা ঝুঁকি নিতে প্রস্তুত।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, গোপালগঞ্জে গত দুই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো দলীয় সিদ্ধান্তেই হয়েছে।

একইভাবে আরও ২৯টি জেলায় কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ঢাকার কাছের গাজীপুর ও নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, উত্তরাঞ্চলের গাইবান্ধা ও দিনাজপুর এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের নেতাকর্মীরা অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন।

পাশাপাশি ঢাকার প্রবেশপথ সাভার ও আশুলিয়ায় তৎপরতা চালানোর জন্য নেতৃত্ব নির্ধারণ করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

ওই নেতা আরও জানান, সব জেলায় গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব না হলেও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন যুগ্ম সম্পাদক বলেন, এই লকডাউন কর্মসূচির মাধ্যমে মূলত নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় দলটি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে আট দফা দাবি সামনে রেখে এই লকডাউনের ডাক দেওয়া হয়েছে।

কর্মসূচি চলাকালে সব ধরনের যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলের সব সহযোগী সংগঠনকে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় ও মামলা প্রত্যাহার, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দি নেতাদের মুক্তি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা।

নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার:

অন্যদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের আশঙ্কায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তল্লাশিচৌকি ও টহল। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

ইতিমধ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

পুলিশের তৎপরতা বাড়াতে বিভিন্ন পর্যায়ে রদবদলও আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন বা দল যাতে কোনোভাবেই নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে ছাত্রলীগের ধর্মঘট চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সুনামগঞ্জে একজন সাবেক সংসদ সদস্যের জমায়েতের পর ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও এই উদ্বেগ আরও বাড়িয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়েও কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর প্রতিটি এলাকায় দলীয় নেতাকর্মীদের তৎপরতা বাড়াতে বলা হয়েছে।

প্রয়োজনে পুলিশের পাশে থেকে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব বাংলাদেশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)