ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১১:২৮ পিএম
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এর আগে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশনা দেওয়ার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে দেখা যায়, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আ ক ম মোজাম্মেল হক, দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।

অডিও রেকর্ডে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশনা দিতে শোনা যায়।

এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন এবং প্রয়োজনে হত্যার নির্দেশনাও দেন বলে অডিওতে শোনা যায়।

এ ছাড়া ওই বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করতেও শোনা যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)